1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত, আহত ২০ - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত, আহত ২০

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে
দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায়ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন বাসের সুপারভাইজার। আহত হয়েছেন বাসের অন্তত ২০ জন যাত্রী। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে যাত্রী নিয়ে পূর্বাশা পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। আজ ভোর সোয়া পাঁচটার দিকে বাসটি সিরাজদিখানের নিমতলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে থেমে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে বাসটি ধাক্কা দেয়। বাসের সামনের বাঁ পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বাসের সুপারভাইজার তারেক নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে যাত্রীরা আটকা পড়ে ছিলেন। সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। সেখান থেকে তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাঁসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।’

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নুর প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd