
মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাতে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপি। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
প্রধান আলোচকের বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, গত ১৭ বছরে বিএনপির সাড়ে চার হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন। এ ছাড়া সাত শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। তাঁদের স্বজনেরা এখনো তাহাজ্জুদ নামাজ শেষে জায়নামাজে বসে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির দিশারি হিসেবে স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ত্রী বেগম খালেদা জিয়া পাশে ছিলেন।
আইনমন্ত্রী আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যার পর বেগম খালেদা জিয়া নাবালক দুই সন্তানকে নিয়ে পরিবারের হাল ধরেন। সে সময় বিএনপির অবস্থাও ছিল অত্যন্ত নাজুক। দলের সিনিয়র নেতারা তখন বেগম খালেদা জিয়াকে বিএনপির হাল ধরার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন।
সভাটি সঞ্চালনা করেন সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মো. জাকির হোসেন রাজা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব মো. জহির সাজ্জাদ হান্নান শরীফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপনসহ গৌরনদী উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন