গৌরনদীতে জমি নিয়ে বিরোধ, দ্বিতীয় দফায় গাছ কাটার অভিযোগে ৯৯৯-এ ফোন

মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গাছপালা ও বাঁশ কেটে বিক্রি কিংবা অপসারণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় শ্রমিক দিয়ে গাছ কাটার কাজ শুরু করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান জমির দাবিদার গোপাল চন্দ্র দাস (৫২)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপাল চন্দ্র দাস গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর গত ১৪ নভেম্বর শনিবার পুনরায় শ্রমিক দিয়ে বিরোধপূর্ণ জমির গাছ কাটার কাজ শুরু করা হলে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ প্রশাসনের সহযোগিতা চান।
বাটাজোর মৌজার বি.এস. জেএল নম্বর ১০৩, বি.এস. খতিয়ান নম্বর ২২৫/২৬৮ এবং বিভিন্ন দাগের মোট ২ দশমিক ৯৮ একর জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে দেওয়ানি মোকদ্দমা নম্বর ৯৬/২০২১ বিচারাধীন রয়েছে।
লিখিত অভিযোগে গোপাল চন্দ্র দাস দাবি করেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ সমীর কুমার দাস (৬৮), বাবুল চন্দ্র দাস (৬৫), অবিনাশ চন্দ্র দাস (৬২), অজিত কুমার দাস (৫৮) ও রাজিব দাস (৩০) এবং তাঁদের সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে থাকা গাছপালা ও বাঁশ কেটে বিক্রি কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তিনি আরও অভিযোগ করেন, এর আগেও তাঁকে অবহিত না করে বিরোধপূর্ণ জমির বাগানের গাছপালা, বাঁশ ও পুকুরের মাছ বিক্রি করে নিয়ে গেছেন প্রতিপক্ষের লোকজন। এসব সম্পদের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে দাবি করেন তিনি। অন্যদিকে, তিনি নিজে ওই সম্পত্তির কোনো গাছ বিক্রি বা অপসারণ করতে গেলে প্রতিপক্ষ বাধা প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
বর্তমানে বিরোধপূর্ণ সম্পত্তিতে একাধিক গাছ রয়েছে ।
সেটিও প্রতিপক্ষের লোকজন কেটে ফেলা বা বিক্রির চেষ্টা করছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারী গোপাল চন্দ্র আর ও বলেন ৬৪ টা গাছ বিক্রি করতেছে যাহার বাজার মূল্য বর্তমান ১২ লক্ষ টাকা এবং শনিবার গৌরনদী মডেল থানার পুলিশ প্রশাসন গাছ কাটার নিষেধ করলেও তাদের কথা অমান্য করে আবার গাছ কাটা শুরু করেন

এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌমেন বিশ্বাস জানান, তাঁরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। এ ছাড়া ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা চাওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে গাছ কাটতে নিষেধ করে আসে। তিনি আরও জানান, বিরোধপূর্ণ সম্পত্তির বিভিন্ন দাগ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত যে নির্দেশনা দেবেন, পুলিশ সে অনুযায়ী কাজ করবে।
স্থায়ী বাসিন্দা বিএনপি নেতা
মোঃ শামীম বলেন
উভয় পক্ষকে আমরা নিয়ে কাগজপত্র যাচাই বাচাই করে একটি সুস্থ সমাধানের চেষ্টা করব।

এ বিষয়ে অভিযুক্ত সমীর কুমার দাস ও বাবুল চন্দ্র দাস কাছ থেকে জানতে চাইলে তারা বলেন যেহেতু এ বিষয়ে কোর্টে মামলা হয়েছে আমরা কোর্টে গিয়ে বুঝবো, এবং ১৪ নভেম্বর আমরা গাছ কাটালে পুলিশ এসে বাধা দেয়, ১৫ নভেম্বর পুলিশ আমাদেরকে গাছ কাটতে বলছেন তাই আমরা গাছ কাটতেছি।
গোপাল চন্দ্র দাসের দাবি, জমি নিয়ে দেওয়ানি মামলা আদালতে বিচারাধীন থাকায় তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন নিজের হাতে তুলে নিতে চান না। তবে বিরোধপূর্ণ সম্পত্তির গাছপালা ও বাঁশ কাটা বা অপসারণ করা হলে সম্পত্তির বর্তমান অবস্থা পরিবর্তনের পাশাপাশি আর্থিক ও আইনগত ক্ষতির আশঙ্কা রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এ অবস্থায় বিরোধপূর্ণ সম্পত্তির গাছপালা ও বাঁশ কাটা, বিক্রি কিংবা অপসারণ বন্ধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গোপাল চন্দ্র দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *