মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার ৬ নম্বর বাটাজোড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আজাদ মৃধা। তিনি বাটাজোড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় ইউনিয়নের নেতাকর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার কথা ঘোষণা করেন তিনি। এ সময় একটি মাদকমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সম্প্রীতির ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আজাদ মৃধা বলেন, বাটাজোড় ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মামলা-হামলা ও বারবার কারাবরণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্যাতিত মানুষের পাশে থাকা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই তাঁর লক্ষ্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।












Leave a Reply