
মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার-ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম।অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম কাফি।সহ অনন্য কর্মকর্তারা।
আরজেএমএফ সদস্য ও অন্যান্য অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জেন্ডারভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (NLASO) এবং ব্রট ফর দ্য ওয়ার্ল্ড (Brot für die Welt