মোঃ মেহেদী হাসান।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ১৭ টি পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। ইতালি প্রবাসী বিএনপি নেতা ও খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া তালুকদারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের পক্ষের উপহার হিসেবে এ অনুদান প্রদান করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ অনুদান তুলে দেওয়া হয়।
এ সময় খাঞ্জাপুর বাজার শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুশীল মিত্র, সাধারণ সম্পাদক অপূর্ব চক্রবর্তী এবং ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সর্বজনীন মন্দিরের সভাপতি সন্তোষ কুমার পাল ও সাধারণ সম্পাদক বিজন দাসসহ ষষ্ঠী পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের নিকটসহ মোট ১৭ টি পূজা মন্ডপে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মজিবুর রহমান ফকির, মো. ফেরদৌস হাওলাদার ও মাইনুল ইসলাম মানু।
মোঃ তরিকুল ইসলামসহ অনন্যা রাজনৈতিক কর্মকর্তারা।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ অনুদান প্রদানকে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা












Leave a Reply