গৌরনদী খাঞ্জাপুরের প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন ইতালি প্রবাসী গোলাম কিবরিয়া

মোঃ মেহেদী হাসান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন ইতালি প্রবাসী গোলাম কিবরিয়া তালুকদার।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ অনুদান কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে সহায়তা প্রদানের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে গোলাম কিবরিয়া তালুকদার এ অনুদান প্রদান করেন।
খাঞ্জাপুর ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে এ অনুদান প্রদানের মাধ্যমে দুর্গোৎসব উদ্‌যাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর এ উদ্যোগে পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
সৌজন্যে: গোলাম কিবরিয়া তালুকদার, ইতালি প্রবাসী, খাঞ্জাপুর, গৌরনদী, বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *