মোঃ মেহেদী হাসান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও গৌরনদী-আগৈলঝাড়ার সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ শ্রীশ্রী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পূর্ব সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অবস্থিত পূজামণ্ডপে এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরিদর্শনকালে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী
গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরিফ, সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইয়েদুল আলম সেন্ট খান।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, সাধারণ সম্পাদক তাপস বণিক, বাবু জগদীশ চন্দ্র দাস, রবিন বকশি, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক সরদার, পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
স্থান: পূর্ব সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, গৌরনদী, বরিশাল












Leave a Reply