চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ প্রতিনিধি দল, বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন দিগন্তের প্রত্যাশা

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান। 

চীন সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যান্য মন্ত্রীবর্গ ও সফরসঙ্গীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ২৪ জুন বুধবার রাতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আমন্ত্রণ চীনে পৌঁছেছেন দুই মন্ত্রী।
সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ়, বহুমাত্রিক ও ফলপ্রসূ। হবে এবং ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *