1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতা - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতা

  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪২২ বার দেখা হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতা

 

বাংলার বার্তা ডেস্কঃ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে স্কুল এবং কলেজ পর্যায়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও মাহিলাড়া অনন্ত লাল মাধ্যমিক বিদ্যালয় রানার আর্প এবং কলেজ পর্যায়ে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান ও মাহিলাড়া ডিগ্রী কলেজ রানার আর্প হয়েছে।

গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় ১৪টি স্কুল ও চারটি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধানশিক্ষক উত্তম অধিকারী, সহকারী শিক্ষক রোকনুজ্জামান মনির, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, মিথুন তালুকদার, জুলাই শহীদ ইলিয়াস খানের বড় ভাই মহসীন খান প্রমুখ।

শেষে স্কুল এবং কলেজ পর্যায়ের চ্যাম্পিয়ান ও রানার আর্প দলের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd