ডিসেম্বর ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করেছে। ডিসেম্বরের রেগুলার কর্মসূচির সঙ্গে ওই মাসে এবার নতুন করে দলটি দুটি কর্মসূচি দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগামী ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।

রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বিএনপি যথাযোগ্য মর্যাদায় পালন করবে। এছাড়া ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে।

দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *