পঙ্গু হাসপাতালে সাংবাদিকদের হেনস্তা ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টা

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্তা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার অটোরিকশা দুর্ঘটনায় আহতদের ওপর একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে কর্তব্যরত কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে স্টার নিউজের রিপোর্টার মো. সাহানুর ইসলাম ও ভিডিও জার্নালিস্ট কাজী জুয়েলের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়েই তারা তথ্য ও চিত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা লিখিত অনুমতির অযুহাত তুলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন, মোবাইল ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

একপর্যায়ে টিভির ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা চালানো হয় এবং আনসার সদস্যদের ডেকে তাদের হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। তবে অভিযুক্ত চিকিৎসকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *