1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বরিশালে নুর-রাশেদের বিরুদ্ধে মামলা। - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

বরিশালে নুর-রাশেদের বিরুদ্ধে মামলা।

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৪৭ বার দেখা হয়েছে
বরিশালে নুর-রাশেদের বিরুদ্ধে মামলা
বরিশালে নুর-রাশেদের বিরুদ্ধে মামলা

 

বাংলার বার্তা ডেস্কঃ

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৩১ মে ঘটনার পর জাতীয় পার্টি মামলা করতে চাইলে কোতোয়ালী থানা তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেয় জাপা। বৃহস্পতিবার (৩ জুলাই) আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

দ্রুত বিচার আইনে করা এই মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায়।

জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাপা কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

জলিল আরও জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।

প্রসঙ্গত, গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও করে গণঅধিকার পরিষদের এক নেতা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd