1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গলা কেটে হ*ত্যা - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গলা কেটে হ*ত্যা

  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৪৬ বার দেখা হয়েছে
যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গলা কেটে হত্যা
যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গলা কেটে হত্যা

যশোরের সদরে রেজাউল ইসলাম (৪০) নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে।

রেজাউল ইসলাম কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে

সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতে তার বাড়ি থেকে তাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির পাশেই গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ আমলে রেজাউল বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে এলাকার লোকজন। আওয়ামী লীগের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি এলাকায় ফেরেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় নেতা ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd