1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
শার্শা উপজেলা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

শার্শা উপজেলা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

মনির হোসেন

শার্শা উপজেলা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

মনির হোসেন, বেনাপোলপ্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ৩ টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩ জুন পর্যন্ত।

উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই সাশ্রয়ীমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিসিবির এই বিশেষ বিক্রয় কার্যক্রমে প্রতিদিন ৪০০টি পরিবার ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবে।

আগামী ২৭ মে থেকে উপজেলার বেনাপোল পৌরসভার ও ১১টি ইউনিয়ন নির্ধারিত ডিলার পয়েন্টে শুধুমাত্র স্মার্ট টিসিবি কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।

এছাড়া, নিম্ন আয়ের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ধারী পরিবারের মাঝেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#
প্রেরক:-,মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-২২/০৫/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd