1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
সবুজবাগ থেকে ডাকাত সর্দার মনির গ্রেপ্তার - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

সবুজবাগ থেকে ডাকাত সর্দার মনির গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

গাজীপুরে ডাকাতির ঘটনায় ছায়া তদন্ত করে ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ডাকাতের নাম মনির।শনিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, শুক্রবার (৩ অক্টোরব) দিনগত রাত দেড়টার দিকে সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নাম্বার রোড এলাকায় সিআইডির মেট্রো টিম এলআইসির সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিআইডির গাজীপুর জেলা টিম।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।অভিযানে মনিরের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ০২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই রাতে ধীরাশ্রমস্থ মো. আব্দুল সোবহান ও তার পরিবারের বসত বাড়িতে প্রবেশ করে ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড, ও বড় আকারের কাটারসহ সজ্জিত অবস্থায় পরিবারের সদস্যদের হাত, পা এবং চোখ-মুখ বেঁধে রাখে এবং প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায়। এ সময় তারা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২,৭৬,৫৭৫/- (বাইশ লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তর) টাকা মূল্যের মালামাল লুট করে এবং পরিবারের কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে শারীরিকভাবে আঘাত করে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা একটি মামলা করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মনিরের বিরুদ্ধে আগেও দুইটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd