
ষ্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নিগার সুলতানা (ময়না)-এর মৃত্যুতে বিদ্যালয়ের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ।
স্মরণসভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাদশা শিকদার ও মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল খালেক এবং মোহাম্মদ শাহ আলম বেপারী।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমার জামাতা সাখাওয়াত হোসেন।
সভায় বক্তারা মরহুমা নিগার সুলতানার কর্মজীবন, সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান পনির।