1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arifsarde01787267587@gmail.com : Arif Sarder : Arif Sarder
  4. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  5. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  6. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  7. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  8. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  9. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  10. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  11. gaffer7254@gmail.com : maa music : maa music
  12. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  13. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  14. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  15. kawsar105353@gmail.com : Kawsar Mahmud : Kawsar Mahmud
  16. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  17. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  18. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  19. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  20. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  21. mdnasirhossain407@gmail.com : Md Nasir : Md Nasir
  22. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  23. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  24. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  25. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  26. mg2606636@gmail.com : Mintu Ghosh : Mintu Ghosh
  27. mhossainrh@gmail.com : Md Hossain RH : Md Hossain RH
  28. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  29. tubatelecom8@gmail.com : Nasir Uddin : Nasir Uddin
  30. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  31. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  32. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  33. rafiq.voip@gmail.com : rafiq islam : rafiq islam
  34. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  35. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  36. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  37. sarwarmolla68@gmail.com : sarwar molla66 : sarwar molla66
  38. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  39. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  40. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  41. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  42. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  43. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  44. tnmedia407@gmail.com : TN Media : TN Media
  45. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  46. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
       
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ গৌরনদীতে ‘নাগরিক উদ্যোগ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বামীকে কিডনি দিয়েও বাঁচাতে না পেরে ভেঙে পড়েছেন আকলিমা উজিরপুরে পৌর কাউন্সিলর সুব্রতর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লা*শ হলো কিশোরী লাবনী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন। ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ বরিশালের গৌরনদীতে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

স্বামীকে কিডনি দিয়েও বাঁচাতে না পেরে ভেঙে পড়েছেন আকলিমা

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

ভালোবাসার মানুষকে বাঁচাতে নিজের কিডনি দান করেছিলেন স্ত্রী। অস্ত্রোপচারও সফল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত স্বামীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি। স্বামীর মৃত্যুর খবর জানার পর শোকে ভেঙে পড়ে এখন অসুস্থ অবস্থায় পাগলপ্রায় দুই সন্তানের মা আকলিমা বেগম।

হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা গ্রামের পাঠানবাড়িতে। আকলিমা বেগম ও দেলোয়ার হোসেন দম্পতির এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রবাসফেরত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয়। স্বামীকে সুস্থ করে তুলতে তখন নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী আকলিমা।
গত ১৪ আগস্ট ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দেলোয়ারের শরীরে আকলিমার কিডনি প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর প্রথম দুই দিন স্বাস্থ্যের কিছুটা উন্নতিও হয়েছিল। তবে তৃতীয় দিন থেকেই ডায়াবেটিসসহ নানা জটিলতা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি মারা যান।
দেলোয়ার ও আকলিমার সংসারে রয়েছে দুই কন্যাসন্তান। তাদের একজনের বয়স ১১ বছর, নাম আফরিন জান্নান ইরা। অন্যজন চার বছরের আশুরা জাহান ইভা।
পরিবারের সদস্যরা জানান, স্বামীকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই ছিল আকলিমার একমাত্র প্রত্যাশা। নিজের কিডনি দিয়েও শেষ পর্যন্ত স্বামীকে বাঁচাতে না পারার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে তার নিজেরও চিকিৎসা প্রয়োজন।
দেলোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, স্বামীকে কিডনি দিয়ে আকলিমা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেলোয়ারের মৃত্যুর খবর প্রথমে তাকে জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তিনি শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন। অসুস্থ আকলিমার চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান।
দেলোয়ারের বৃদ্ধা মা শামছুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, পুত্রবধূ নিজের কিডনি দিয়েও তার ছেলেকে বাঁচাতে পারেননি। এখন আকলিমা নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার চিকিৎসার পাশাপাশি অসহায় দুই শিশুর পাশে দাঁড়াতে সবার সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd