মোঃ মেহেদী হাসান।
গৌরনদী, ২১ অক্টোবর, বুধবার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন। তিনি অভিযোগ করে বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি একত্র হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এবং দলীয় প্রতিযোগিতার আগুনে ঘি ঢালতে পারে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গত কয়েক দিনে বরিশালে নিজের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত একাধিক কর্মিসভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তাই কোনো পক্ষের উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে জানিয়েছেন। দেশের কয়েকটি স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিএনপিকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এসব মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
এ সময় গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্যসচিব শফিকুর রহমান শরিফ স্বপন,
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির,
১ নম্বর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন,সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা,পৌর যুদলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু,পৌর যুবদল নেতা মোঃ রিয়াজ ভূই,যুবদল নেতা মোঃ সিরাজ সরদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন












Leave a Reply