
১৮ জুলাই ২০২৬, বরিশালে অনুষ্ঠিত ১১ দলীয় বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন থেকে মাওলানা মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
এ উপলক্ষে রাজিহার থেকে দুটি গাড়িতে নেতাকর্মীরা বরিশালের উদ্দেশ্যে রওনা হন এবং সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী, আয়োজক এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, তিনি যেন দেশের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বজায় রাখেন।