1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য না থাকলে রাষ্ট্র তিন মাসও টিকবে না – জেলা আমীর - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য না থাকলে রাষ্ট্র তিন মাসও টিকবে না – জেলা আমীর

  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার উদ্যোগে শুক্রবার (২৪ জানুয়ারি) বিড়ালক্ষী মসজিদ মিলনায়তনে এক দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, অধ্যাপক মোসলেম উদ্দিন ও গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথি শহিদুল ইসলাম মুকুল তার বক্তব্যে বলেন, “যদি আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্র গঠন না করা হয়, তবে সেই রাষ্ট্র তিন মাসও টিকে থাকতে পারবে না। বর্তমান সমাজ যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, আমাদেরও সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা, আদর্শ এবং দক্ষ নেতৃত্বের সমন্বয় ছাড়া কোনো সমাজ উন্নত হতে পারে না। দায়িত্বশীলদের উচিত নিজেদের দক্ষতা বৃদ্ধি করে দেশের উন্নয়ন ও সমাজ সংস্কারে ভূমিকা রাখা।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ শিক্ষা শিবিরে শ্যামনগর থানার রুকনসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে আদর্শিক নেতৃত্বের প্রয়োজনীয়তা অপরিহার্য। তারা দায়িত্বশীলদের শৃঙ্খলা ও আদর্শিক মানসিকতা বৃদ্ধি করতে অনুপ্রাণিত করেন।

উপজেলা জামায়াতের আয়োজনে এই শিক্ষা শিবিরটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd