ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশ ও হকার সংঘর্ষে রণক্ষেত্র মিরপুর

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ হকাররা পুলিশের গাড়ি ভাঙচুরসহ সিটি করপোরেশনের কয়েকটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়ি এবং একটি ভেকুতে (খননযন্ত্র) ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পাশাপাশি পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *