বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে।

বিএনপির বিরোধিতা করতে গিয়ে ‘জাশি’ (জামায়াত-শিবির)-কোলে ওঠার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, ক্ষমতার আকাঙ্ক্ষা ও সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে সেকুলার সমাজের একাংশ জামায়াত-শিবিরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। ‘জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামের ওই স্ট্যাটাসে সেকুলার সমাজ, রাজনৈতিক শক্তি ও দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

‘জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামে লেখা ওই স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, অন্তরীণ (অন্তর্বর্তী) সরকারের আমল থেকেই সেকুলার সিভিল সোসাইটি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জাশি অ্যান্ড ৭২ আদার্সের কাছে সাষ্টাঙ্গ প্রণাম দেখে এসেছি। ক্ষমতার জন্য, সংস্কারের নামে বিএনপি বিরোধিতার জন্য (যারা আসলে আজীবন কালচারালি লীগ ছিলেন, বিএনপি উনাদের রুচির সঙ্গে যায় না) জাশির কোলে ওঠার আপ্রাণ চেষ্টা দেখেছি। কোলে ওঠার পর অনেকে নামতে পারবে না দেখে, এখনও জাশির কোলবন্দি হয়ে আছেন।তিনি লিখেন, ডিজিটাল মবের চাপে অনেককে ডানপন্থী থেকে উগ্র-ডান হতে দেখেছি। এখনও দেখছি। এসব ডিজিটাল মব আদতে সিস্টেমেটিক প্রোপাগান্ডা ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন মেকানিজম। এ মেকানিজমকে এড়িয়ে যাওয়ার উপায় সহসা নেই। দেশ (উগ্র) ডানপন্থার ট্রেনে উঠে গেছে। হরেক রঙের নরম-গরম ডান মিলে এটা নিশ্চিত করে ছাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *