1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা দুজনই ট্রাকচালক বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে নিহতদের একজনের নাম মো. রাকিব বলে জানা গেছে। তার বাড়ি রংপুর জেলায়। তবে অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।
 
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোরে কাঁচপুর সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে ঢাকার দিকে টেনে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। এরপর ট্রাক রেখে ওই দুইজন রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’
 
ওসি জুলহাস উদ্দিন আরও বলেন, ‘নিহতরা দুজনই একই মালিকের ট্রাক চালক। তাদের চালানো দুটি ট্রাকের মধ্যে একটি বিকল হয়ে গেলে তারা অন্য ট্রাকের সাহায্যে সেটিকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় শনাক্ত হয়েছে, অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।’

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd