মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে কসমিক ফার্মা নামের প্রতিষ্ঠানটির গোডাউনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *