1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরে বেড়ান, চট্টগ্রামের শওকত আলী ভাইরাল ফেসবুকে - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরে বেড়ান, চট্টগ্রামের শওকত আলী ভাইরাল ফেসবুকে

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের প্রকাশ্যে অস্ত্র হাতে চলাফেরা করা সেই সন্ত্রাসী শওকত আলীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আজ বুধবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলীর চারাবটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তাঁর অস্ত্রসহ চলাফেরা করার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্রসহ শওকত আলীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। বালুমহালে অবৈধ অস্ত্রের মাধ্যমে আধিপত্য বিস্তারের জন্য তিনি টাকার বিনিময়ে কাজ করতেন এবং নিয়মিত চাঁদা আদায় করতেন।

 

৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড-সংযুক্ত টাস্কফোর্সের মেজর আবু শাকের ভূঁইয়ার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে শওকত আলীকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া পার্শ্ববর্তী রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এনে বিক্রির সঙ্গে শওকত আলীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকার সন্ত্রাসীদের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারের পর অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd