
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেড ইউনিট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) আয়োজিত এক অনুষ্ঠানে এই আইসিইউ ইউনিট উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং আধুনিক গ্যাস্ট্রোলিভার সেন্টারেরও উদ্বোধন করা হয়।
নতুন এই সুবিধাসমূহ চালু হওয়ায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা আরও উন্নত ও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ এবং জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।