গৌরনদীতে বাংলাদেশ মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 মোঃ মেহেদী হাসান।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মহিলা নেত্রী সীমা খানমের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক সরদার, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ এবং মহিলা নেত্রী পাপিয়া খানম, দিলরুবা খান, বিউটি খান ও তমা খানসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *