পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথে পথে জড়ো হয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ সংবর্ধনা ও শ্রদ্ধা জানিয়েছেন।

ফেনীগামী বহরটি নারায়ণগঞ্জের ওপর দিয়ে অতিক্রম করার সময় সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছিল সর্বস্তরের মানুষের উপচে পড়া উপস্থিতি। কোথাও ফুলের মালা, আবার কোথাও পুষ্পবৃষ্টি ছড়িয়ে হাজার হাজার নেতাকর্মী তাঁদের প্রিয় নেতাকে বরণ করে নেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তারেক রহমানের গাড়িবহর এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে স্থানীয় বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে গাড়িবহরটিকে অভিবাদন জানান। সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত বিস্তৃত এই পথজুড়ে স্লোগান আর ফুলেল শুভেচ্ছায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *