মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চললেও ভোলার চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি হচ্ছে। ককশিটের বক্সে মজুদ রেখে হাজার টাকা কেজি দরে হাঁকডাক দিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা।শনিবার (১৭ অক্টোবর) বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। অথচ সরকার ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে ইলিশ বিক্রির ঘটনায় আইন প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। চরফ্যাশন বাজারে বিক্রির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দ্রুত অভিযান চালানো হবে।’
ইউএনও রুমানা আফরোজ বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ ফ্রেশার জেনারেশনের প্রতিষ্ঠাতা তৌকিদ সাব্বির বলেন, ‘নদীতে মাছ ধরা বন্ধের পাশাপাশি বাজারে নজরদারি জরুরি। প্রকাশ্যে বিক্রি বন্ধে দ্রুত অভিযান প্রয়োজন।’












Leave a Reply