স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ১ নম্বর খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি যেকোনো সমস্যায় তাঁদের সার্বিক সহযোগিতা করার কথাও জানান তিনি।
মিজানুর রহমান খান মুকুলের এ আশ্বাসে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ প্রকাশ করেন












Leave a Reply