ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন চাপাতি নিয়ে তার ওপর এ হামলা চালায় বলে এনসিপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসিব আল ইসলামের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামলাকারী নিজেই ধারণ করেছেন।

ভিডিওতে দেখা যায়, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম এক তরুণীর সঙ্গে অটোরিকশায় কোথাও যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন। এরপর কাছে গিয়ে হাসিবকে প্রথমে জিজ্ঞাস করেন, ‘ভালো আছেন?’ এবং হাত মেলান। এরপর ‘ইনি হচ্ছেন জুলাই জঙ্গি হাসিবুল’, এ কথা বলেই হামলা শুরু করেন। ভিডিওতে হামলাকারীর ছায়ায় তার হাতে চাপাতি সদৃশ্য বস্তু দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *