গৌরনদী উপজেলা শিবির’র সাবেক সভাপতি শাহআলম ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি, গাউছিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি,

শাহ্আলম কবিরাজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জ সড়ক দূর্ঘটায় আহত হয়েছেন।

ইবনে সিনা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ্য বলে গৌরনদী রিপোর্ট এর প্রতিনিধিকে জানিয়েছেন।

শাহআলম জানান, প্রতিদিনেরে ন্যায় বৃহস্পতিবার ফজর সালাত আদার শেষে, সকাল ৬টার দিকে শারীরিক কসরত করতে

কেরানীগঞ্জ হয়ে বসুন্ধরা রিয়ারভিউ বাজার থেকে সদায় ক্রয়করে অটো টেম্পুযোগে বাসায় ফিরছিলেন।

এসময় বিপরীত দিক থেকে অন্য একটি অটোটেম্পু ক্রস করার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই অটোরিস্কার যাত্রী-ই সড়কে লুটিয়ে পড়লে গৌরনদী উপজেলা ছাত্রশিবিররের সাবেক সভাপতি মো. শাহআলম পায়ের গিড়া ও হাটুতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনা কবলিত ওই স্থানের সাধারণ মানুষের সহায়তায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে, পরবর্তীতে ইবনে সিনা

মেডিকেল থেকে সিটিস্ক্যান এর মাধ্যমে রিপোর্টের ভিত্তিতে কিছুটা সুস্থ্য আছেন বলে তার চিকিৎসক জানিয়েছেন।

তিনি(শাহআলম) এখন ঢাকার নিজ বাসায় অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *