আরিফুল ইসলাম,শ্রীপুর, (গাজীপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন মোঃ আল আমিন হোসাইন রনি সরকার।
প্রার্থিতা ঘোষণার পর এক বক্তব্যে তিনি বলেন, জীবনের প্রতিটি পথচলায় মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই তাঁর সবচেয়ে বড় শক্তি। আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি সবার আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, সকল বাধা-বিপত্তি, বিপদ-আপদ ও প্রতিকূলতা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করে নিজের বংশের চাচা, জেঠা, ভাই, ভাতিজা, আত্মীয়স্বজনসহ ৫নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান।
রনি সরকার বলেন, তিনি কাউকে প্রতিপক্ষ মনে করতে চান না। কারও প্রতি বিদ্বেষ বা বিরূপ মনোভাব নয়, বরং সবার প্রতি সম্মান, ভালোবাসা ও আন্তরিকতা নিয়েই পথ চলতে চান। কারও মনে কষ্ট না দিয়ে সবার মন জয় করাই তাঁর প্রত্যাশা।
নিজের ভুল-ত্রুটি থাকলে আপনজনের মতো শুধরে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকাবাসীর পরামর্শ, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি সুন্দর, ঐক্যবদ্ধ, সম্প্রীতিপূর্ণ ও জবাবদিহিমূলক ৫নং ওয়ার্ড গড়ে তুলতে চান।
তিনি মহান আল্লাহর কাছে ধৈর্য, সহনশীলতা, সততা ও ন্যায়ের পথে চলার তৌফিক কামনা করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী পথচলা সম্পন্ন করতে চান।
নিজের বক্তব্যে তিনি আরও বলেন, “আমাদের শক্তি হোক ঐক্য, আমাদের পরিচয় হোক ভালোবাসা, আর আমাদের পথচলা হোক মানুষের কল্যাণে। দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ।”
ব্যক্তিগত বিজয়ের চেয়েও পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও এলাকার উন্নয়নকে বড় করে দেখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শেষ হাসিটা যেন সবার হয়।
পরিশেষে একজন সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করে ৫নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন মোঃ আল আমিন হোসাইন রনি সরকার।












Leave a Reply