
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বড় কসবা আল্লাহর মসজিদ শুক্রবার ১৯ জুন জুমার নামাজ বাদ পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসান। অনন্যদের মাঝে রয়েছেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বাবুল দর্জি, উপজেলা যুবদল নেতা মোঃ সিরাজ সরদার,পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব সরদার, যুবদল নেতা মোঃ মশিউর রহমান শরিফ, মোঃ দুলাল সরদার, যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম মিঠু হাওলাদার। উপজেলা ছাত্রদল নেতা মোঃ শুভ আব্দুল্লাহ পরিদর্শনকালে তারা মসজিদের সার্বিক অবস্থা, চলমান কার্যক্রম এবং উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মসজিদের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয়রা প্রশাসনের এ ধরনের পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, এতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।
পরিদর্শন শেষে কর্মকর্তারা মসজিদের সার্বিক কল্যাণ ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করেন।