গৌরনদীতে অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান।

গৌরনদীতে সমাজসেবামূলক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশন-এর উদ্যোগে ২৫ জুলাই শনিবার সকাল দশটার সময় থেকে শুরু করে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। পাশাপাশি আগত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
আয়োজকরা জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। যে কয়েকজন চিকিৎসক ফ্রি চিকিৎসা দিয়েছেন তাদের মধ্যে রয়েছে ডা. বিশ্ব দাস চৌধুরী সহকারী অধ্যাপক গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল খুলনা, ডা. মনিকা মল্লিক মেডিকেল অফিসার শের- ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। ডা. অনিমেষ জয়ধর( নিরোমেডিসিন) এক্স- এইচ এম
( শের-ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বক্কর তালুকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মানুষের সেবাই সর্বোচ্চ মানবিক কাজ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
এ সময় অপরাজিতা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এমন মানবিক আয়োজনের জন্য এলাকাবাসী অপরাজিতা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *