
গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২২ জুন সোমবার দুপুরে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তারিক হাসান রাসেল, অফিসার ইনচার্জ (ওসি), গৌরনদী মডেল থানা।
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু। মোঃ জাকির হোসেন, আহ্বায়ক, পৌর বিএনপি। মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ, আল হেলাল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জামান, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু মাঝি এবং পালরদী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রাজা রাম সাহাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।