মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জননেতা জহির উদ্দিন স্বপন।
প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব
মোঃ মিজানুর রহমান খান মুকুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু,
পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন,
পৌর বিএনপির নেতা কামরুজ্জামান খোকন।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম।
সভাটি আয়োজন করে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।












Leave a Reply