গৌরনদীতে সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে ইউএনও ।

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী বন্দর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম এবং গৌরনদীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম পলিন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে তাঁরা গৌরনদী বন্দর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির, নলচিড়া সার্বজনীন পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সেকান্দার আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম এম এ হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, নলচিড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, নলচিড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জী, একই পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বরুন রাহা, মহিলা বিষয়ক সম্পাদক অনিতা রানী দাস, সাংস্কৃতিক সম্পাদক জয় দাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌতম কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে তাঁরা মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *