বরিশাল বাণী: ফরচুন মিজানের দেওয়া দুটি বক্তব্যকে কেন্দ্র করে বরিশালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বরিশাল স্টেডিয়াম গেট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফরচুন মিজানের বক্তব্যের প্রতিবাদে স্টেডিয়াম গেট এলাকায় বিক্ষোভ ও স্লোগান দেন। এ সময় তারা অভিযোগ করেন, মিজান আওয়ামী লীগের দোসর এবং প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় মিজানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং তাতে আগুন ধরিয়ে দেন।
বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে বরিশাল স্টেডিয়াম এলাকায় ফরচুন মিজানকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা, ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহ-সাধারণ সম্পাদক এ্যালেক্স তমাল, সদ্য সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ বিভিন্ন কলেজ ও ওয়ার্ড ছাত্রদল এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
তবে ফরচুন মিজানের আলোচিত দুটি বক্তব্যের বিস্তারিত এবং এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফরচুন মিজানের বক্তব্য ঘিরে উত্তপ্ত বরিশাল স্টেডিয়াম গেট, ব্যানারে আগুন












Leave a Reply