1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  4. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  5. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  6. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  7. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  8. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  9. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  10. gaffer7254@gmail.com : maa music : maa music
  11. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  12. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  13. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  14. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  15. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  16. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  17. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  18. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  19. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  20. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  21. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  22. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  23. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  24. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  25. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  26. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  27. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  28. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  29. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  30. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  31. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  32. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  33. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  34. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  35. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  36. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  37. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ - Dailybanglarbarta.com        
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক-১ বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ গৌরনদীর সাংবাদিক নকিবুল হকের পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান গৌরনদীতে অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গৌরনদীর প্রদীপ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, আটক-২ গৌরনদীতে কাজ শেষ না হতেই ধসে পড়ল সেতুর ঢালাই, সমালোচনার ঝড় আগৈলঝাড়ার গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামিরা পলাতক উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

স্বাস্থ্য বিভাগের পরিচালকের পর এবার বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জনের কক্ষের প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেন।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় নগরীর লঞ্চঘাট এলাকায় সিভিল সার্জন কার্যালয়ে বরিশালের সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এসময় আন্দোলনকারীরা ডা. মনিরুজ্জামানকে ফ্যাসিস্টের দোসর এবং দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নানা স্লোগান দেন। আন্দোলনের বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের একটি অংশ অংশগ্রহণ করে।
আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, নবনিযুক্ত সিভিল সার্জন এর আগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ছিলেন। তিনি পলাতক শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন।

সেখানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে তিনি আলোচিত। ৫ আগস্টের পর শিক্ষার্থীসহ এলাকাবাসীর দফায় দফায় আন্দোলনের পর মনিরুজ্জামানকে গৌরনদী থেকে অপসারণ করা হয়। তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওএসডি করে রাখা হয়েছিল।

আন্দোলনকারীরা বলেন, অনিয়ম-দুর্নীতির দায়ে অপসারণ হওয়া একজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বরিশালের সিভিল সার্জন পদে নিযুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তার মতো লোকের এ পদে বসার যোগ্যতা নেই। তিনি দায়িত্ব নিলে বরিশালের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস ছাড়া উন্নতির সম্ভাবনা নেই। তাই মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পরে দুপুর ১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জনের কক্ষে তালা দিয়ে চাবি নিয়ে চলে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে গত ২১ জুলাই ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা সিভিল সার্জন পদে পদায়ন করা হয়। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওএসডি হওয়ার আগে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। তাকে বরিশাল সিভিল সার্জন পদে নিযুক্ত করে একই দিন পৃথক প্রজ্ঞাপনে বরিশালের সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডা. মঞ্জুর-এ-এলাহিকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়।
উল্লেখ্য, গত ৫ জুলাই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে। ৬ জুলাই তিনি যোগদান করেন বরিশালে। পরে ড্যাবের নেতাকর্মীদের আন্দোলনের মুখে গত ১২ জুলাই তার নিয়োগ প্রত্যাহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd