1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
মন্ত্রী হয়ে নিজ এলাকায় জহির উদ্দিন স্বপন-ফুলের শুভেচ্ছা জানান ইউএনও - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

মন্ত্রী হয়ে নিজ এলাকায় জহির উদ্দিন স্বপন-ফুলের শুভেচ্ছা জানান ইউএনও

  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান

জনগণের বিপুল ভোটে নির্বাচিত নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকা বরিশালের গৌরনদীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জহির উদ্দিন স্বপন। শনিবার দুই দিনের সফরে সড়কপথে জেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় পৌঁছালে তাকে বরণ করে নেয় উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে রওনা হয়ে তিনি গৌরনদী উপজেলার ভূরঘাটায় পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

ভূরঘাটা থেকে শুরু করে গৌরনদী পৌর শহর পর্যন্ত সড়কের দু’পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “এই ভালোবাসা আমার জন্য বড় প্রাপ্তি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, গৌরনদীসহ বরিশালের সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। সফরকালে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
স্থানীয়দের মতে, মন্ত্রী হওয়ার পর নিজ এলাকায় এটাই তার প্রথম সফর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফুলেল শুভেচ্ছা ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd