1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে ওসমানীনগরের সোয়ারাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত দুজন ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও চালকের সহকারী। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাতটার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় শ্যামলী পরিবহনের চালকের সহকারী ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুই বাসের আরও অন্তত ১৫ জন।

এ সময় সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের আরেকটি বাস সংঘর্ষে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই বাসের যাত্রীরা হতাহত হননি। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় লোকজন ও হাইওয়ে থানার পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেটে পাঠায়।

সিলেটের শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd