আগৈলঝাড়ার রাজিহার মনসা মন্দিরের পূজায় বিএনপি নেতাদের উপস্থিতি, অনুদানের চেক হস্তান্তর।

স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের সুখদেব বিশ্বাস সাধুর মনসা মন্দিরে ১৭ আগস্ট সোমবার রাতে আয়োজিত পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ও আগৈলঝাড়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক
মো. সরোয়ার হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম রতন, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি মো. তোফাজ্জেল মোল্লা, আগৈলঝাড়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেজবাহ উদ্দিন সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া যুবদল নেতা মো. আলাল মৃধা, মো. লাভলু হাওলাদার, ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন, মো. ওসমান গনি ভূঁইয়াসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র নেতা মো. সরোয়ার হোসেন মিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে দেওয়া অনুদানের চেক সুখদেব বিশ্বাস সাধুর হাতে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মন্দিরের পূজা অনুষ্ঠান ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশের প্রশংসা করেন এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *