1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গোপালগঞ্জে দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল উত্তেজিত জনতা। - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

গোপালগঞ্জে দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল উত্তেজিত জনতা।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

গোপালগঞ্জে দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল উত্তেজিত জনতা।

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পিছনে আরেক বাসের ধাক্কায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় একটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

মঙ্গলবার (২০ মে) দুপুর বারোটার দিকে গোপালগঞ্জ – টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড় এলাকায় এঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহন সাতপাড় বাসস্ট্যান্ডে দাড়িয়ে যাত্রী তুলছিল। এসময় টেকেরহাটগামী একটি লোকাল বাস পিছন থেকে নয়ন পরিবহন কে ধাক্কা দেয়। এসময় দুই বাসের মধ্যে পড়ে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এছাড়াও ঘাতক বাসটিকে আটক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd