গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
“ইসলামী আন্দোলনের লক্ষ্য শান্তি, ইনসাফ ও কল্যাণময় শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠন”—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে দাওয়াতী মাস উপলক্ষে দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় টরকী বন্দরস্থ উপজেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সংগঠন, গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ মোঃ আল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা দাওয়াতী মাসের কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
গৌরনদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘দায়িত্বশীল মতবিনিময় সভা’ অনুষ্ঠিত












Leave a Reply