গৌরনদীতে ৭ নভেম্বরের প্রীতি ফুটবল ম্যাচে খেলতে গিয়ে গুরুতর আহত সদস্য সচিব জহির সাজ্জাদ।

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত এ প্রীতি ম্যাচে রাজনীতিবিদ একাদশের সহ-অধিনায়ক হিসেবে অংশ নেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ।
খেলায় বল কিক করতে গিয়ে তিনি গুরুতর ইনজুরিতে আক্রান্ত হন। পরে তাঁর চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাঃ মোঃ মাহফুজুর রহমান।
ডাঃ মোঃ মাহফুজুর রহমান এমবিবিএস, ডি. অর্থো, এমএস অর্থো (নিটোর) ডিগ্রিধারী। তিনি অস্ট্রেলিয়া থেকে এও ট্রমায় ফেলোশিপ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ), শাহবাগ, ঢাকায় অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান জানান, জহির সাজ্জাদকে ১৫ দিন বিশ্রামে থাকার পর পুনরায় পরীক্ষা করে অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *