
গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াশুরী গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে সচেতনতামূলক ও প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর আয়োজিত এ কর্মসূচিতে বানিয়াশুরী এলাকার যুবসমাজ ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় তারা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, “মাদক ধ্বংস করে জীবন, আর মাদক ব্যবসায়ী ধ্বংস করে সমাজ প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছেন অত্র এলাকার ময়মুরুব্বীগন ও যুবসমাজ,
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমগ্র সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক সেবনকারী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি। এ সময় বাণিয়ারশ্রী যুবসমাজ ঘোষণা দেয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের এই আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।