গৌরনদীতে ৭৩ দিনে কোরআন হিফজ সম্পন্ন করল মুছাইব হোসাইন।

মোঃ মেহেদী হাসান:

মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআনুল কারিম হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছে বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী হযরত উবাই ইবনে কা’ব (রা.) হিফজুল কোরআন মাদরাসার কৃতি ছাত্র আগৈলঝাড়ার ফুলশ্রী গ্রামের মোঃ মিজানুর রহমান বেপারীর পুএ মো. মুছাইব হোসাইন।
মুছাইব হোসাইনের এই অর্জনে মাদরাসার শিক্ষক, সহপাঠী, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে কোরআন হিফজ সম্পন্ন করার পর স্থানীয় আলেম-ওলামা পৌর জামাতের আমির মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাব রেজিস্টার মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম, মুফতি মোঃ মামুনুর রশিদ, তার ওস্তাদ হাফেজ ক্বারি
একরামুল মোঃ হাফেজ মাওলানা আবরারুল হকসহ অনন্য আলেম ওলাম তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মুছাইবের এই সাফল্যের পেছনে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা রয়েছে। এর আগেও এ মাদরাসার শিক্ষক ও ওস্তাদদের নিবিড় তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে দেশব্যাপী সুনাম অর্জন করেছে।
মুছাইব হোসাইনের এই অর্জনে সন্তোষ প্রকাশ করে স্থানীয় আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষকরা বলেন, অল্প সময়ে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও কোরআন শিক্ষায় উৎসাহিত করবে।
মাদরাসার পক্ষ থেকে মুছাইব হোসাইনসহ সব শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন মুছাইবের হিফজ কবুল করেন, তার ইলম ও আমলে বরকত দান করেন এবং কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার তাওফিক দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *