1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব - বিএনপির মনেনীত প্রার্থী স্বপন - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব – বিএনপির মনেনীত প্রার্থী স্বপন

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার দেখা হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের দলীয় মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।

সভায় স্বপন বলেন, ‘আপনারা বিএনপির প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়ে আসছেন, সেই আস্থা অটুট রাখলে আমরা জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। এই সংগ্রাম জনগণের, এই বিজয়ও হবে জনগণের।’
স্বপন আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়।’
জনসভার প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অংশগ্রহণমূলক, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান দায়িত্ব।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। জনগণের শক্তির ওপর ভর করেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই গণআন্দোলন আরও বেগবান করা হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না প্রমুখ।
এসময় জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd